Type Here to Get Search Results !

অভিজ্ঞতা ছাড়াই ট্রেইনি অফিসার পদে নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি

দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক Bank Asia PLC ‘ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৭ মে প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।



নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য

পদের নাম: ট্রেইনি অফিসার
প্রতিষ্ঠান: ব্যাংক এশিয়া পিএলসি
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬
বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা

• যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
• এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.০০
• স্নাতকে ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪.০০ স্কেলে)

যেসব দক্ষতা গুরুত্ব পাবে

• ভালো যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা
• এমএস অফিস ব্যবহারে পারদর্শিতা
• বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি
• এআইভিত্তিক টুল ব্যবহারের সক্ষমতা
• দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা

ব্যাংক এশিয়া জানিয়েছে, নির্বাচিত কর্মকর্তাদের গ্রাহকসেবা প্রদান, শাখার প্রশাসনিক কার্যক্রমে সহায়তা, পণ্য প্রচার এবং নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা অনুসরণ করে সময়মতো প্রয়োজনীয় রিপোর্টিং নিশ্চিত করতে হবে।

বর্তমানে ১৩৫টি শাখা ও পাঁচ হাজারের বেশি এজেন্ট আউটলেটের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে ব্যাংক এশিয়া। প্রতিষ্ঠানটি তরুণ, উদ্যমী ও ক্যারিয়ার সচেতন প্রার্থীদের আবেদন করার আহ্বান জানিয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো ধরনের তদবির, তথ্য গোপন বা ভুয়া তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার প্রতিষ্ঠানটির নিজস্ব বিবেচনায় সংরক্ষিত থাকবে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.